ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভা সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ সভা। সরকারি দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
সংসদ সচিবালয় জানায়, সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে, যেখানে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হতে পারে।