শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের অভিনয়ে যে কোনও আগ্রহ নেই। তাই তিনি বরাবরই পর্দার আড়ালে কাজ করতে চেয়েছেন। তবে এবার কাজের কারণে নয়, চর্চিত বান্ধবীর কারণেই খবরে রয়েছেন আরিয়ান। ব্রাজিলের মডেল-অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে।
গত ৭ জুলাই আরিয়ান খানকে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। একই সময়ে, এরপরে সেই ইভেন্টে ঢুকলেন ব্রাজিলিয়ান মডেলও।
পাপারাৎজিরা একে একে দু’জনকেই ঢুকতে দেখেছেন। সেখানে আরিয়ান খান সাদা কালো টি-শার্ট এবং আর্মি প্রিন্টের জিন্স পরেছিলেন। সঙ্গে ছিল নীল রঙের ডেনিম জ্যাকেট। লারিসা একটি কালো টু-পিস পোশাক পরেছিলেন। এর উপরে তিনি একটি ডেনিম জ্যাকেট পরেছিলেন। আর তাঁর পায়ে ছিল বুট। এরপর সোহেল খানের ছেলে নির্বান খানও অনুষ্ঠানে যোগ দেন।
চলতি বছরের এপ্রিলে আরিয়ান খান এবং লারিসার সঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছিল। এরপর একটি পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। আর সেখানকার ভিডিওও ভাইরাল।
ব্রাজিলে জন্মগ্রহণ করেন লারিসা। তিনি পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। যিনি কিছু হিন্দি এবং তেলুগু সিনেমায় কাজ করেছিলেন। তিনি অক্ষয় কুমার এবং জন আব্রাহামের দেশি বয়েজের গান সুভা হোনে না দে-তে নেচেছিলেন। সাইফ আলি খান অভিনীত ‘গো গোয়া গন’-এও তার একটি ছোট ভূমিকা ছিল। তেলগুতে, লারিসা সাই ধরম তেজের ভূমিকায় হাজির হয়েছিলেন।