ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম।
বুধবার দুপুর ১২টায় সংসদ ভবনে তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
শপথ গ্রহণ শেষে তিনি সংসদ সচিবের কার্যালয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ সময়ের পর বিলম্বে মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রথমে তার আবেদন গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
এর মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই নেত্রী সংসদে আনুষ্ঠানিকভাবে