মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে ঝাঁকুনিটি খুব হালকা ছিল, যার ফলে বেশিরভাগ মানুষ কম্পনটি টের পাননি। উৎপত্তিস্থলের গভীরতা সম্পর্কে তথ্য না থাকলেও ইএমএসসি বলেছে, ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
এর আগে গত শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সাম্প্রতিক বছরগুলোতে অনুভূত ভূমিকম্পগুলোর মধ্যে এটি ছিল অন্যতম তীব্র। কম্পনের তীব্রতায় আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। নরসিংদীতে উৎপত্তি হওয়া সেই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে।