দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ২০০ টাকা। এতে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।
সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা,
২১ ক্যারেট ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা,
১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা
এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা,
২১ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা,
১৮ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা
এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।