আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার স্বচ্ছ হয়েছে, ভালোভাবে হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম। আমি তো সব সময়ই আশা করি আমার মক্কেল খালাস পাবেন—এটাই স্বাভাবিক,’—সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
তিনি বলেন, ‘আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি। তাই তিনি খালাস পেলে আমার চেয়ে বেশি খুশি আর কে হবে?’
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করেছেন কি না—এমন প্রশ্নে আইনজীবী আমির হোসেন জানান, ‘চেষ্টা করার বিধান নেই। তিনিও বা তাঁর পক্ষ থেকে কেউ কোনো যোগাযোগ বা সহায়তার চেষ্টা করেনি। প্রচ্ছন্নভাবেও কোনো সহায়তা করলে আমার জন্য ভালো হতো, কিন্তু তাও কেউ করেনি—আইনগতভাবেও এমন কোনো সুযোগ নেই।’
রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন সম্পর্কে তিনি বলেন, ‘উনি আমার মক্কেল নন। তাই তাঁর বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। আমি শুধু আমার আসামিদের নিয়েই কথা বলবো এটাই সমীচীন।’
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আরও বলেন, ‘ভালোভাবেই বিচার হয়েছে বলে আমি মনে করি।’