ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে ডাকলে আপত্তি নেই ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মামদানিকে ট্রাম্প বলেন “ফ্যাসিস্ট’” বলে ডাকলে আপত্তি নেই ট্রাম্পের। । শনিবারের(২২ নভেম্বর)  এই বৈঠকটি ছিল দুর্দান্ত ও ফলপ্রসূ বলে জানিয়েছেন সিএনএন।

বৈঠকে ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারণায় মামদানি তাকে ‘ফ্যাসিস্ট’ বলে থা/কলে তাতে তাঁর কোনো আপত্তি নেই। তিনি বলেন, ‘আমাদের একটি মিল আছে। আমরা চাই নিউইয়র্ক সিটি ভালোভাবে চলুক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছি।’ ট্রাম্প আরও জানান, মামদানি “খুব ভালো মেয়র হবেন” এবং তাঁর সফলতা তাঁকে খুশি করবে।

মেয়র–ইলেক্ট জোহরান মামদানি বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়ে বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে পেরে কৃতজ্ঞ। নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয়, ভাড়া, মুদিখানা ও ইউটিলিটি খরচের সমস্যা সমাধানে আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’

দুই নেতা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও শহরের উন্নয়ন ও নাগরিকদের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *