ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১ এর মিডিয়া কর্মকর্তা এএসপি মাহফুজ জানান, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। এখনও তাকে কোনও মামলায় গ্রেফতার দেখানো হয়নি। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যেকোনও মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।