চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়ক এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছে। শনিবার সকাল পৌনে সাতটার দিকে এ মিছিল হয় বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বার্জার পেইন্টসের শোরুমের সামনে থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ব্যানারে ১০–১৫ জনের একটি মিছিল বের হয়। মিছিলকারীরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দিতে সার্সন রোডের দিকে এগিয়ে যায়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম দাবি করেন, মিছিলটি কোতোয়ালি থানার অংশ থেকে শুরু হয়েছে, চকবাজার এলাকায় নয়।

অন্যদিকে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, মিছিলটি চকবাজারের দিকে গেছে এবং তা কোতোয়ালির সীমানায় পড়েনি ও ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *