ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার’ মতো একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ভিডিওটির ওপর ‘র্যাপিড রেসপন্স ৪৭’ লেখা রয়েছে। পাশাপাশি ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ‘পার্প ওয়াক (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া) করানো হলো।’
ভিডিওতে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় নিকোলাস মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। করিডোরের নীল রঙের কার্পেটে ‘ডিইএ এনওয়াইডি’ লেখা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার নিউইয়র্ক বিভাগের নির্দেশক হিসেবে পরিচিত।
ভিডিওতে আরও দেখা যায়, সেখানে উপস্থিত এক ব্যক্তিকে ‘শুভ নববর্ষ’ জানাচ্ছেন মাদুরো।
সূত্র: সিএনএন