এলপি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল এক হাজার ২৫৩ টাকা।
রোববার (৪ জানুয়ারি) নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কমিশন জানায়, ঘোষিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা করা হয়েছিল। সে সময় অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়।