মোঃ শাহাজালাল ভূঁইয়া উজ্জ্বল : ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ২৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ আসাদ উল্লাহ আসাদকে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। ,গণতন্ত্র, উন্নয়ন ও অধিকার—এসো গড়ি নতুন বাংলাদেশ বিএনপির হাত ধরে, এই স্লোগানকে সামনে রেখে এলাকাবাসী তার পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছেন।
স্থানীয়দের দাবি, সততা, সাহস ও জনসেবার মানসিকতা দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন মোঃ আসাদ উল্লাহ আসাদ। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করে মানুষের আস্থা অর্জন করেছেন। যেকোনো দুর্যোগ কিংবা সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে আশার প্রতীক হয়ে উঠেছেন।
এলাকাবাসী জানান, ২৯ নং ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় একজন সাহসী ও সৎ জনপ্রতিনিধি প্রয়োজন। সেই বিবেচনায় তারা মোঃ আসাদ উল্লাহ আসাদকেই কাউন্সিলর হিসেবে দেখতে চান।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি সবসময় মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। আসাদ ভাই দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করছেন। তাই আমরা চাই, তিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে আমাদের ওয়ার্ডকে উন্নয়নের পথে এগিয়ে নেবেন।
এদিকে ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ইতোমধ্যে তার সমর্থনে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। স্থানীয় তরুণ সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রচারণায় অংশ নিচ্ছেন। তারা আশা করছেন, আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ সমর্থনে মোঃ আসাদ উল্লাহ আসাদ কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রচারণায় অংশ নেওয়া সর্বস্তরের জনগণ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত, সুন্দর ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আমরা ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মোঃ আসাদ উল্লাহ আসাদ ভাইকে দেখতে চাই।
এলাকাবাসীর প্রত্যাশা, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মোঃ আসাদ উল্লাহ আসাদ আগামী দিনে ২৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নেতৃত্ব দেবেন।