প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর অভিনন্দন বার্তা দেশের তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
রোববার প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম পৃথকভাবে এই বার্তা তুলে দেন তারেক রহমান, শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম-এর কাছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার প্রত্যাশা জানিয়ে এ অভিনন্দন বার্তা প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, পৃথক সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময়ও হয়।