গত ২৫ বছরের ইতিহাসে সুইডেনে বুধবার রাতে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড হয়েছে, যা হলো মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি। দেশটির সুদূর উত্তরাঞ্চলে এই তাপমাত্রা রেকর্ড হয়েছে। বর্তমানে পুরো নর্ডিক অঞ্চলেই এমন কম তাপমাত্রা দেখা যাচ্ছে।
সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।’
২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নেমেছিল। ১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
সুইডেনে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে ট্রেনের যাত্রাও বাতিল করা হচ্ছে।