প্রবাসীদের নিরাপত্তায় দূতাবাসের বিশেষ নির্দেশনা ও জরুরি নম্বর

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে পুরো অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনইরাক-এ অবস্থানরত বাংলাদেশিদের জন্য দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাস পৃথকভাবে সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য চালু করা হয়েছে হটলাইন নম্বর।

দূতাবাসগুলো প্রবাসী বাংলাদেশিদের অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে—

কাতার:
হটলাইন: +৯৭৪৩৩৬৬২০০০
ইমেইল: mission.doha@mofa.gov.bd

বাহরাইন:
হটলাইন: +৯৭৩৩৩৩৭৫১৫৫
ইমেইল: mission.manama@mofa.gov.bd

আরব আমিরাত:
হটলাইন: +৯৭১২৪৪৬৫১০০
ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd

ইরাক:
হটলাইন: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ইমেইল: mission.baghdad@mofa.gov.bd

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *