মস্কোর পূর্বে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু

মস্কোর পূর্বাঞ্চলে আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি সামরিক পরিবহন বিমান এএন–২২ পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছিল, উড়োজাহাজটিতে সাতজন আরোহী ছিলেন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। মন্ত্রণালয় জানিয়েছে, মেরামত ও সংস্কারের কাজ শেষ হওয়ায় ফ্লাইটটি পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে।

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসা বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রুশ দৈনিক কোমারসান্ত। যদিও এর সূত্র প্রকাশ করা হয়নি।

ইউক্রেনে রাশিয়ার প্রায় চার বছরের যুদ্ধকালে সামরিক পরিবহন ও সরঞ্জাম–সম্পর্কিত দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে পর্যবেক্ষকদের মত। তবে এই দুর্ঘটনার সঙ্গে যুদ্ধ–সংক্রান্ত কোনো যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *