উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা বনলতা এক্সপ্রেস। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই ছবিটি ছাড়িয়ে গেছে এ যাবৎকালের শীর্ষ আয়কারী বাংলা সিনেমা হাওয়া-এর লাইফটাইম আয়ের রেকর্ড।
আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্ক্যারেসিরও ও বক্স অফিস ট্র্যাকার কমস্কোরে জানিয়েছে, সিনেমাটি দুই সপ্তাহে ৩ লাখ ৬১ হাজার ডলার আয় করেছে। বর্তমানে ৫৪টি থিয়েটারে প্রদর্শিত হয়ে এটি উত্তর আমেরিকার বাজারে শীর্ষস্থান দখল করে নিয়েছে।
এর আগে হাওয়া সিনেমাটি উত্তর আমেরিকায় মোট ৩ লাখ ৫৮ হাজার ডলার আয় করেছিল। সেই রেকর্ড ভেঙেই নতুন উচ্চতায় পৌঁছেছে বনলতা এক্সপ্রেস।
সিনেমাটির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন অভিনেত্রীরাও। অন্যদিকে পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়েছে।
উল্লেখ্য, তানিম নূর পরিচালিত ও বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এই সিনেমাটি মুক্তির তৃতীয় সপ্তাহে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের মোট ২২টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে। ছবিটিতে অভিনয় করেছেন মোশাররাফ করিম , চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার , জাকিয়া বাড়ি মোম , আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও শরিফুল রাজসহ আরও অনেকে। সহ-প্রযোজনায় রয়েছে হৈচৈ প্রোডাকসন্স ।