স্থানীয় সরকার দায়িত্বে মির্জা ফখরুল, ওয়েবসাইটে সমস্যা জানানোর সুযোগ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিএনপির মহাসচিব, নিজের এলাকার সমস্যা ও চাঁদাবাজিসহ অন্য অপরাধ-অন্যায়ের অভিযোগ শুনতে একটি ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইটের ঠিকানা: (alamgirfortomorrow.com)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল এ তথ্য জানান। তিনি পোস্টে বলেন, ঠাকুরগাঁও-১ এর যে কোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে জানানো যাবে।

তিনি আরও উল্লেখ করেন, “৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধনের পর থেকে আমরা ইতোমধ্যেই অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করব।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি নতুন সরকার গঠন করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় মির্জা ফখরুলকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–এর দায়িত্ব দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *