টলিপাড়ার আলোচিত দুই তারকা অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় পর্দা, বহুবার জুটি হয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। একসময় তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও কেউই মুখ খোলেননি। এবার সেই জল্পনায় ইতি টেনে সোহিনী স্বীকার করলেন, একসময় অনির্বাণের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।
সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনির্বাণের কাজ থেকে বাদ পড়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোহিনী বলেন,
“শুধু ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।”
তিনি আরও বলেন, “কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা হওয়া উচিত নয়। সবাই নিজের মতো লড়াই করছে, আমিও করছি।”
২০১৯ সালে প্রথমবার তাঁদের প্রেমের গুঞ্জন ছড়ায়, যদিও তখন অনির্বাণ বলেন, সোহিনী শুধু তাঁর ভালো বন্ধু। বর্তমানে অনির্বাণের স্ত্রী মাইম শিল্পী মধুরিমা গোস্বামী। ২০২০ সালে তাঁদের বিয়ে হয়।
অন্যদিকে, সোহিনী ২০২৪ সালের ১৫ জুলাই সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি।
তবে সোহিনীর এই স্বীকারোক্তির পর অনির্বাণ–সোহিনীর সম্পর্কের টাইমলাইন নিয়ে টলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।