পুলিশ সাবেক এডিসি শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস

আবেদনে উল্লেখ করা হয়েছে, এসএম শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অজ্ঞাত আয় বর্হিভূত সম্পদ সম্পর্কিত অনুসন্ধান বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে চলছে।

এছাড়া জানা গেছে, শিবলী নোমান এখনও দেশে অবস্থান করছেন এবং দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম নিশ্চিত করতে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন।

সুত্রঃ বাসস

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *