বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। এখনও তার ভক্তসংখ্যা কম নয়। এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
বলিউড কিং শাহরুখ খান অসুন্দর মহিলাদের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন। এমন এক তথ্য দেন অভিনেত্রী প্রীতি। এরপর নেট দুনিয়ায় হয় তোলপাড়।
সম্প্রতি এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে প্রীতি বলেছেন, অসুন্দর মহিলাদের সঙ্গে শাহরুখ বেশি কথা বলেন। একটি জিনিস আমায় অবাক করত। আমরা কোথাও গেলে সে শুধু অসুন্দর মহিলাদের ডাকত।
এর উত্তরে শাহরুখ বলেন, ‘আমার তাদের সুন্দর লাগত। আমার সব মহিলাদের সুন্দর লাগে। আমি চাই, সারা জীবন মহিলারা আমায় ঘিরে থাকুন। মহিলারা সচেতন, ভদ্র, নম্র, সুন্দরী। মহিলাদের গায়ের গন্ধ সুন্দর, তাদের কণ্ঠস্বর সুন্দর, তারা সুন্দর। আমার মহিলাদের খুব খুব ভাল লাগে। আর আমি এটা লুকোই না। কিন্তু আমার এই ভালবাসায় কোনও শারীরিক টান নেই। বা সম্পর্ক তৈরি করারও
মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুলে বাহবা পেয়েছিলেন প্রীতি জিনতা
তবে প্রীতির এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন শাহরুখ ভক্তরা।
এক ভক্ত লিখেছেন, ‘প্রীতিকে খুবই ক্ষুদ্রমনার মতো লাগছে। যারা দেখা করতে আগ্রহী, শাহরুখ নিশ্চয়ই তাদেরই ডাকতেন। সৌন্দর্যের কথা ভেবে মনে হয় না তিনি কাউকে ডাকতেন বা ডাকেন। সেই সব মহিলারা শাহরুখকে ভালবাসেন। তাই তাদের ডাকতেন বা ডাকেন।’
যদিও দীর্ঘদিন ধরেই বিরতিতে ছিলেন এই অভিনেত্রী।
অভিনেত্রী প্রীতি জিনতা বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন। ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং শুরু করেছেন প্রীতি। শুটিং সেট থেকে সেই ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
১৯৯৮ সালে ‘দিল সে’ দিয়ে বলিউডে পা রাখেন প্রীতি। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘সংঘর্ষ’, ‘দিল্লাগি’, ‘ক্যায়া ক্যাহনা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বীর জারা’-সহ অনেক ব্যবসাসফল ও আলোচিত ছবিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ দেখা গিয়েছিল তাকে।