মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মেট্রো রেল ব্যবহারে ভ্যাট আরোপ আর থাকছে না, যা নাগরিকদের যাতায়াত ব্যয় কমাতে সহায়ক হবে।
সরকারের এই সিদ্ধান্তকে গণপরিবহন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি এবং জনস্বার্থে নেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।