ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (বিমসটেক)-এর মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।
এক অভিনন্দন বার্তায় মহাসচিব তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ঐতিহাসিক বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা আগামী দিনে আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, বাংলাদেশ বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও আয়োজক দেশ। আঞ্চলিক এই জোট সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করে থাকে।
বিশ্লেষকদের মতে, এ অভিনন্দন বার্তা আঞ্চলিক কূটনীতি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে।