চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট VolcanoDiscovery জানিয়েছে, অগভীর এ ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। কেউ এটি অনুভব করেছেন—এমন তথ্যও এখন পর্যন্ত জানানো হয়নি।
সূত্র: ভলকানো ডিসকভারি