ভারতের বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ধুরন্ধর টু। রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই ৮৬৫ কোটির বেশি রুপি আয় করে নতুন ইতিহাস গড়েছে।
চলচ্চিত্রটির সাফল্যের পেছনে টানটান গল্প ও শক্তিশালী অভিনয়কে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। করাচির আন্ডারওয়ার্ল্ড এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এক স্পাই চরিত্রের উত্থানের কাহিনি দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে।
রণবীর সিংয়ের পাশাপাশি আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল-এর উপস্থিতি সিনেমাটিকে দিয়েছে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রূপ। বিশেষ উপস্থিতিতে ইয়ামি গৌতম-এর অংশগ্রহণ দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
এখন ছবিটির পরবর্তী লক্ষ্য ১ হাজার কোটির ক্লাবে প্রবেশ করা। সেই পথে এটি নজর দিয়েছে বাহুবলী ২ এবং পুষ্পা ২-এর রেকর্ডের দিকে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান গতি বজায় থাকলে খুব দ্রুতই ‘ধুরন্ধর টু’ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে আয়ের নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।