রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর রবিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।
মেট্রো রেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, জাপানিজ ঠিকাদারদের ঠিক করতে বলা হলেও তা হয়নি।”
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন নিশ্চিত করেছেন একজন নিহত হয়েছেন, তবে এখনও তার পরিচয় জানা যায়নি।