ব্লকবাস্টার সিনেমাসে সন্ধ্যার পর সিনেমা প্রদর্শন বন্ধ

রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা করেছে, রোববার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব ধরনের সিনেমা প্রদর্শনী বন্ধ থাকবে। ঈদের উৎসব সামান্য শেষ হতেই দর্শকদের জন্য এই আকস্মিক ঘোষণা আসে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে সংহতি রেখেই তারা এই পদক্ষেপ নিয়েছে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে অগ্রিম টিকিট সংগ্রহ করা দর্শকদের জন্য অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে।

ব্লকবাস্টার সিনেমাসের এই ঘোষণার পর রাজধানীর অন্যান্য প্রেক্ষাগৃহ, বিশেষ করে স্টার সিনেপ্লেক্স, নিয়েও দর্শকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

ব্লকবাস্টার সিনেমাসের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, “সরকারি বিষয়টি আমরা পর্যালোচনা করছি। আপাতত ৫ ও ৬ এপ্রিল সন্ধ্যার পরের সকল শো স্থগিত করেছি। এরপরের সিদ্ধান্তগুলো ওয়েবসাইটে জানানো হবে।”

স্টার সিনেপ্লেক্সের অফিসিয়াল সাইটেও দেখা যায়, রোববার (৫ এপ্রিল) সন্ধ্যার স্লটে কোনো সিনেমা প্রদর্শনের শো রাখা হয়নি। সর্বশেষ শো বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে অনুষ্ঠিত হবে।

বর্তমানে ঈদের সময়ে প্রদর্শিত কিছু আলোচিত সিনেমা চলছে। সন্ধ্যার শো বন্ধ হওয়ায় বক্স অফিসে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *