ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলছেন না মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন।
এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার। বুধবার (৪ ডিসেম্বর) মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।
সোশ্যাল মিডিয়াতে নতুন অতিথি আসার খবর নিজেই জানিয়েছেন মুস্তাফিজ।