নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এর ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় চালুর ঘোষণা দেওয়া হবে।
এর আগে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামের খুলশীতে ভারতের সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভের কারণে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেন। বর্তমানে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।