এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় গ্যাসের চাপ কমবে

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের অধিভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

বার্তায় বলা হয়, একটি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক প্রায় ৪০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জসহ ঢাকার দক্ষিণাঞ্চল এবং তিতাসের অধিভুক্ত বিস্তীর্ণ এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এ পরিস্থিতিতে আবাসিক ও শিল্পখাতে গ্যাস ব্যবহারকারীদের সাময়িক ভোগান্তির শিকার হতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে এবং স্বাভাবিক সরবরাহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *