জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে এবং ঘোষিত তালিকা প্রাথমিক। তিনি বলেন, যে সব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসবে তা যাচাই করে প্রয়োজন হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।
যেসব আসনে যে প্রার্থীরা মনোনয়ন পেলেন
পঞ্চগড় ও রংপুর বিভাগ
পঞ্চগড়-১: মো. সারজিস আলম
ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম
ঠাকুরগাঁও-৩: মো. গোলাম মর্তুজা সেলিম
দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির
দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ
নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন
নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন
লালমনিরহাট-২: রাসেল আহমেদ
লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান
রংপুর-১: মো. আল মামুন
রংপুর-৪: আখতার হোসেন
কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম
কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ
কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি
গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ
গাইবান্ধা-৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান
জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া
জয়পুরহাট-২: আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
বগুড়া-৬: আব্দুল্লাহ-আল-ওয়াকি
চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান)
নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জ
নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাস
নওগাঁ-২: মো. মাহফুজার রহমান চৌধুরী
নওগাঁ-৩: পরিমল চন্দ্র (উরাও)
নওগাঁ-৪: মো. আব্দুল হামিদ
নওগাঁ-৫: মনিরা শারমিন
নাটোর-২: আব্দুল মান্নাফ
নাটোর-৩: অধ্যাপক এস. এম. জার্জিস কাদির
সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল
সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)
সিরাজগঞ্জ-৫: মনজুর কাদের
সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ
খুলনা বিভাগ ও দক্ষিণাঞ্চল
পাবনা-৪: অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ
মেহেরপুর-১: মো. সোহেল রানা
মেহেরপুর-2: অ্যাডভোকেট সাকিল আহমাদ
চুয়াডাঙ্গা-১: মোল্লা মোহাম্মদ ফারুক এহসান
ঝিনাইদহ-১: অ্যাডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)
যশোর-৪: মো. শাহজাহান কবীর
মাগুড়া-২: মোহাম্মাদ তরিকুল ইসলাম
বাগেরহাট-২: মোল্যা রহমাতুল্লাহ
খুলনা-১: মো. ওয়াহিদ উজ জামান
খুলনা-২: ফরিদুল হক
পটুয়াখালী-১: অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন
এনসিপির নেতৃত্ব জানায়, দলটি দেশব্যাপী সংগঠন বিস্তার করেছে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।