ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও সামাজিক মাধ্যমে আলোচনায়। সিনেমার নিয়মিত ব্যস্ততা থেকে দূরে থাকলেও ভক্ত-অনুরাগীদের মনোযোগে তিনি সবসময় রয়েছেন। এবার সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সাজানো একগুচ্ছ ছবি শেয়ার করে নতুন করে ঝড় তুললেন নায়িকা।

শনিবার সকালে ফেসবুকে পোস্ট করা ছবিতে কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— “যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।”

নায়িকার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ভক্তরা হাজারো লাইক, কমেন্ট আর শেয়ারে ভরিয়ে দেন তার টাইমলাইন। প্রশংসায় ভরে ওঠে মন্তব্যঘর।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘদিন ঢালিউডে জনপ্রিয় নায়িকা হিসেবে কাজ করেছেন তিনি।