ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। ভালোবাসা দিবসের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি পোস্ট করেন তানিয়া। ছবিতে হাতে এক তোড়া ফুল নিয়ে মলিন হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। ক্যাপশনে তিনি লেখেন, “সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।”
ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন খবর ভক্তদের মনে উদ্বেগ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
একজন ভক্ত মন্তব্য করেছেন, “শুনে খুবই খারাপ লাগল, আল্লাহ সহায় হোন। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক, আমিন।” আরেকজন লিখেছেন, “আপু দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।”
অভিনেত্রীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হোক এবং দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরুন—এমন প্রত্যাশাই সবার।