হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে হঠাৎ পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। তিনি ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *