শাহজালাল বিমানবন্দরে প্রবেশের নতুন নীতিমালা  

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে আগত ব্যক্তিদের জন্য নতুন প্রবেশনিয়ম চালু করেছে কর্তৃপক্ষ। এখন থেকে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী নির্ধারিত এলাকাগুলোতে প্রবেশ করতে পারবেন।

শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার (২৭ জুলাই) থেকে এ নিয়ম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী চলাচলে শৃঙ্খলা আনতে, যানজট হ্রাস করতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দু’জন ব্যক্তি কেবল ‘প্রস্থান ড্রাইভওয়ে’ ও ‘আগমন ক্যানোপি’ এলাকায় ঢুকতে পারবেন।

এছাড়া যাত্রী ও তাদের সঙ্গীদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ মনে করে, সবাই নির্দেশনা মেনে চললে বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *