রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে উত্তরার জসীম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।