ছাত্রদল নেতা সাব্বির আহমেদের মরদেহ রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সময়ে ছাত্রদল নেতার হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।