ফিফার প্রথম শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রদান করা হয়েছে ফিফার সদ্য চালু করা ‘ফিফা পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এ সম্মাননা তুলে দেন।

ফিফা জানায়, এ বছর প্রথমবারের মতো দেওয়া এই বিশেষ পুরস্কার তাদের জন্য, যারা শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছেন এবং বিশ্বব্যাপী মানুষকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নতুন পুরস্কারের প্রথম প্রাপক হিসেবে ট্রাম্পকে আগে থেকেই তালিকাভুক্ত করা হচ্ছিল। ইনফান্তিনোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে যৌথ উপস্থিতি এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছিল।

পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, “এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান। জিয়ান্নি ফুটবলের জন্য অসাধারণ কাজ করেছে। ফুটবল অথবা আমরা যাকে সকার বলি এর জনপ্রিয়তা এখন কল্পনার চেয়েও অনেক বেশি।”

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত করবে ফিফা বিশ্বকাপ ২০২৬।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *