৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে কারণে কারিগরির ৩০ জানুয়ারির পরীক্ষার সময়সূচি পরিবর্তন

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৩০ জানুয়ারির পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য ‘বেসিক ইলেকট্রিসিটি’ (২৬৭১১) বিষয়টি বিসিএস পরীক্ষার কারণে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সময়সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে নির্ধারিত ‘সার্ভে ক্যাড’ (২৭৮৩২) ও ‘ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স’ (২৬৮৩৩) পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারির ব্যবহারিক পরীক্ষা ৩য় ও ৪র্থ শিফটে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন হলেও পূর্বে জারিকৃত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যেই পরিবর্তিত সময়সূচি সম্পর্কে অবহিত করা হয়েছে।

বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd থেকে পাওয়া যাবে।

সুত্রঃবাসস

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *