নির্বাচনী আসন সমঝোতা নিয়ে চলমান আলোচনার মধ্যেই ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন বলে জানা গেছে।
এর আগে তিনি কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি ঢাকা-১০ আসন থেকেই প্রার্থী হতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছেন। ওই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি। বর্তমানে সরকারি দায়িত্বের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর করছেন।