নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে চারটি হত্যা মামলা ও একটি অন্যান্য মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইভী গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেফতার হন। ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মোট ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল তাকে।
গত বছরের নভেম্বরে হাইকোর্ট ৫টি মামলায় জামিন দিয়েছিল, তবে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে নতুনভাবে ওই পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩-২০১১ সালের মধ্যে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয় পান।