পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

পাকিস্তানের সেনাদের হামলায় টানা দুই দিনে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে। শনিবার পর্যন্ত এই সংঘর্ষে হতাহতের তথ্য রোববার (৭ ডিসেম্বর) পাকিস্তানের দৈনিক দ্য নিউজ বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়।

প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে শুক্রবার মধ্যরাতে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর পরপরই পাকিস্তান সেনারা পাল্টা জবাব দেয়। শুরুতে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিটের গোলাগুলির পর পাকিস্তানি বাহিনী রকেট লঞ্চার, কামান ও অন্যান্য ভারী অস্ত্র মোতায়েন করে।

সূত্র জানায়, এই হামলায় তালেবান বাহিনীর অন্তত তিনটি সীমান্ত চৌকি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য নির্ভূল অস্ত্র ব্যবহারের দাবি করেছে পাক সূত্র।

সূত্র আরও জানায়, প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় এবং সেখান থেকেই আবার গুলি চালায়। এর জবাবে পাকিস্তানি বাহিনী জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে বাধ্য হয়।

তীব্র এই সংঘর্ষে সীমান্তের উত্তেজনা আরও বেড়েছে বলে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *