ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ ও গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আজ শনিবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ-০১ আসনে দাখিল করা ১৩টি মনোনয়নপত্রের মধ্যে চারটি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম, নাজমুল আলম ও কাইউম আলী খান। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এসব মনোনয়নপত্র বাতিল করেন।
অন্যদিকে, গোপালগঞ্জ-০২ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া, শিপন ভূইয়া, রনি মোল্লা, উৎপল বিশ্বাস ও মশিউর রহমান।
ভোটারের এক শতাংশ সমর্থন না থাকা এবং ঋণ খেলাপির অভিযোগে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।