বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)কে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৭ ও ৮ মার্চ মধ্যবর্তী রাতে তাদের আটক করে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, অভিযুক্তরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দেশটির বিভিন্ন এলাকায় অবস্থান করছিল।
পরে সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।