ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায় এসেছেন নতুন এক ফটোসেট নিয়ে। অবকাশযাপনে লন্ডনে গিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রকাশিত ছবিগুলোতে অপুকে দেখা গেছে লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের পাশে। পরনে সাদা কোট, চোখে সানগ্লাস আর খোলা চুলে তার রূপ আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ছবিতে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন এই চিত্রনায়িকা।
ছবিগুলোর সঙ্গে অপু বিশ্বাস লিখেছেন, “লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।”

তার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রশংসার ঢল নেমেছে। একজন লিখেছেন, “মাশা-আল্লাহ, অনেক সুন্দর লাগছে আপু।” আরেকজন মন্তব্য করেছেন, “সত্যিই অসাধারণ লাগছে কুইন বিশ্বাসকে।”
চলচ্চিত্রের বাইরে নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন অপু বিশ্বাস। ব্যক্তিগত মুহূর্তের পাশাপাশি তিনি শেয়ার করেন ভ্রমণ ও কাজের অভিজ্ঞতাও, যা তাকে আরও কাছাকাছি নিয়ে আসে তার ভক্তদের কাছে।