গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল: জাতিসংঘ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের স্থানান্তর ও উপত্যকাটির অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক ফারনাজ ফাসিহির গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ জবাব দেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক জানান, গুতেরেস আরও বলেছেন- “ট্রাম্পের পরিকল্পনা চিরকালের জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে অসম্ভব করার ঝুঁকি তৈরি করেছে।”

ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়ার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব এমন মন্তব্য করেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র গাজা ‘দখল’ করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি বলেন, ‘ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে।’

এদিকে ট্রাম্পের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোও।

তার এই বক্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষত, ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। গাজা সংকটের একটি দীর্ঘমেয়াদি সমাধান বের করা প্রয়োজন, তবে ট্রাম্পের এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে বিশ্লেষকদের মত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *