আল আমিন : পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার আওতাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ হাবিবুল্লাহ (৩৯), পিতা: মৃত ইয়াকুব আলী, সাং- পার নওগাঁ ট্রাক টার্মিনাল দক্ষিণপাড়া, নওগাঁ সদর থানা, নওগাঁ।২। মোঃ আল আমিন (২২), পিতা: রসূল প্রামানিক, সাং- পশ্চিম সিংড়া, পূর্ব ঢাকা রোড, থানা: আদমদিঘী, জেলা: বগুড়া।
অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।