নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ থাকার পর ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক) স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ভিসা সেন্টারের কাজ পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
এর আগে, বুধবার ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠন ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছিল। নিরাপত্তার কারণে দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
ভিসা কেন্দ্রের পুনরায় খোলার পর সকল ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে বলে জানা গেছে।