যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমানঃ আমীর খসরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিই নেতৃত্ব দেবেন।”

তিনি আরও বলেন, “তারেক রহমান যেকোনো সময় ফিরবেন। যারা গুঞ্জন ছড়ায় যে তিনি ফিরবেন না, তারা গুঞ্জনই ছড়াবে।”

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে এবং নেতৃত্বের প্রশ্নে কোনো অনিশ্চয়তা নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *