গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে করে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২২১ জনে পৌঁছেছে।
এদিকে দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌ ঘাঁটিতে হিজবুল্লাহর হামলাইসরাইলি ভূখণ্ডে ৩৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
দক্ষিণ ইসরাইলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলায় আহত হয়েছেন ১১ জন। হিজবুল্লাহ বলেছে, তারা “প্রথমবারের মতো” দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌ ঘাঁটিতে হামলা করেছে। এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরাইলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলীসহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। সামরিক বাহিনী বলেছে, তারা উত্তর ইসরাইলকে লক্ষ্য করে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।